ঢাকাবুধবার , ৩১ আগস্ট ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চমক নিউজ, ময়মানসিংহ
আগস্ট ৩১, ২০২২ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ময়মনসিংহ( ফুলপুর) প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান- ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবক (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও প্রায় ১৫ জন আহত হয়েছেন বলে পুলিশ জানায়। উপজেলার ধলি নামক স্থানে আজ বুধবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা হালুয়াঘাটগামী একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহগামী একটি পিকাপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় রাস্থায় চলাচলরত একটি ব্যাটারিচালিত অটো গাড়িতেও ধাক্কা লাগে। পরে বাস ও অটো গাড়িটি রাস্তার পাশে ধান ক্ষেতে পড়ে যায় এবং পিকাপের সামনের অংশ ভেঙে যায়। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন ও তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার ও ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইন চার্জ ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় ১৩-১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। একজন অজ্ঞাতনামা যুবককে আহত অবস্থায় উদ্ধার করে ফুলপুর হাসপাতালে নেওয়ার পর তিনি মৃত্যু বরণ করেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

স/বি