ঢাকাবৃহস্পতিবার , ১৩ মে ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় চালক নিহত আহত ২

চমক নিউজ, বেনাপোল অফিস
মে ১৩, ২০২১ ৪:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় চালক নিহত আহত ২

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি-

ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ২ জন আহত হয়েছেন। বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার হোসেনপুর ছয়মাইল মোড় নামক স্থানে শেরপুরগামী একটি পরিবহণের সাথে ঢাকাগামী একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকাগামী গাড়ির ড্রাইভার ও ২ যাত্রী গুরুতর আহত হন।

পরে তাদেরকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ড্রাইভারকে মৃত বলে ঘোষণা করেন। নিহত ড্রাইভারের পরিচয় জানা যায়নি। আর আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

তারা হলেন শেরপুর সদর থানার চর মোচারিয়া পুরানপাড়া গ্রামের মোফাজ্জলের ছেলে শাহীন (২৩) ও মুন্নাফের ছেলে শাকিল (১৯)।

এসআই আশরাফুল ও এসআই ফয়জুর জানান, দুর্ঘটনার সময় সাহায্যের ছলনা করে আহত ও নিহত ড্রাইভারের পকেট থেকে ৩৫ হাজার টাকা ও দুইটি মোবাইল কে বা কারা নিয়ে গেছে।

এ বিষয়ে ওসি ইমারত হোসেন গাজী বলেন, নিহত ড্রাইভারের নাম মোক্তার হোসেন সাগর বাড়ি কাজপুর ঢাকা , বাস ড্রাইভার পালিয়ে গেছে, তবে বাস ও হায়েস গাড়ি দুটো জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

স/বি