ঢাকামঙ্গলবার , ২১ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফুলপুরে সিএনজি যাত্রী সেজে ছিনতাই ছিনতাই চক্রের ১ জন গ্রেফতার

চমক নিউজ, ময়মানসিংহ
জুন ২১, ২০২২ ১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

ফুলপুরে সিএনজি যাত্রী সেজে ছিনতাই
ছিনতাই চক্রের ১ জন গ্রেফতার

মোহাম্মদ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি- যাত্রী বেশে সিএনজি ভাড়া করে নির্জন এলাকায় নিয়ে সিএনজিসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ফুলপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো হালুয়াঘাট উপজেলার ঘাষিগাঁও গ্রামের মোনায়েম খানের পুত্র,মজিবর রহমান এসময় তার হেফাজত হতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মুকুল সরকার জানান মজিবুর রহমানের সহযোগী হালুয়াঘাট উপজেলার মকিমপুর নগুয়া গ্রামের দুলাল মিয়ার পুত্র মোঃ শামীম মিয়া (২৫) কে আটক করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার দোষ স্বীকার করে।পেনাল কোডের ৩৯৪ ধারায় মজিবুর রহমানকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

স/বি