ফুলপুরে যৌতুকের জন্য স্বামীর হাতে স্ত্রী খুন
মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি-
ফুলপুরে পাষণ্ড স্বামীর নির্যাতনে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত জাহান মিম(২০)নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
নিহত মীম ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ রোড সংলগ্ন পৌরসভার গোদারিয়া গ্রামের মোটর শ্রমিক ইউনিয়নের নেতা মৃত বাবুল ড্রাইভারের মেয়ে।সিয়া নামের ৬ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে মীমের। মিমের পাষণ্ড স্বামী সবুজ আহামেদ(২৫)আমুয়াকান্দা বাজারের গরুহাটা রোডের আদম মেম্বারের ছোট ছেলে ও আমুয়াকান্দা বাসাবাড়ি মার্কেটের কাপড় ব্যবসায়ী।
সুত্রে জানা যায় দু’বছর ঘর সংসার করার পর তাদের মধ্যে চরম দাম্পত্য কলহ দেখা দেয়।এরই মধ্যে তাদের ঘর আলোকিত করে জন্ম হয় ফুট ফুটে এক কন্যা শিশু।তার পরও নির্যাতন কমেনি মিমের উপর।সংসারে প্রায়ই ঝগড়া লেগেই থাকত।
মিমের পরিবার সুত্রে জানা গেছে ১০ দিন আগে স্বামী সবুজ মীমকে পিঠা বানানোর বেলুন দিয়ে বেধড়ক মারধোর ও বাচ্চার ন্যাকড়া গলায় পেঁচিয়ে টানাহেঁচড়া করে ও দেয়ালের সঙ্গে লাগিয়ে মাথায় আঘাত করে।এতে মিম জ্ঞান হারিয়ে ফেলে।পরে মারাত্মক আহত অবস্থায় মীমকে উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করলে দশ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার রাত ১১টায় মৃত্যুর কোলে ঢলে পড়েন মীম।
মীমের দাদি ফিরোজা বেগম,জানান মাদকসেবী সবুজ যৌতুকের জন্য মীমকে চাপ দিত।এবং এর জন্য বিভিন্ন সময় তার ওপর নির্যাতন চালাতো।কিন্তু প্রেমের বিয়ে বলে মাকেও কিছু না জানিয়ে সব নীরবে সহ্য করেন মীম।তবে সবুজের পরিবারের সদস্যরা নির্যাতনের বিষয়টি অস্বীকার করে বলেছে অসুস্থতার জন্যই মিমের মৃত্যু হয়েছ।সবুজ আহামেদ সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি।
এ ব্যাপারে জানতে চাইলে ওসি আবদুল্লাহ আল মামুন বলেন,ঘটনাটি শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স/বি

