ঢাকাসোমবার , ৩০ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফুলপুরে মৎস্য সপ্তাহে মাছের পোনা অবমুক্ত

চমক নিউজ, ময়মানসিংহ
আগস্ট ৩০, ২০২১ ২:২১ পূর্বাহ্ণ
Link Copied!

ফুলপুরে মৎস্য সপ্তাহে মাছের পোনা অবমুক্ত

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি-
ময়মনসিংহের ফুলপুরে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১। বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্য সপ্তাহ উপলক্ষে ফুলপুরে নানা কর্মসূচি গ্রহণ করেছে মৎস্য বিভাগ।
তারই অংশ হিসেবে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি’র নির্দেশে রবিবার সকালে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খানসহ উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।
এরআগে শনিবার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে সাংবাদিকদের সাথে মৎস্য বিভাগের অবদান বিষয়ক মতবিনিময় সভা করেছে উপজেলা মৎস্য বিভাগ।
স/বি