ঢাকারবিবার , ৮ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফুলপুরে মুক্তিযোদ্ধা এম এ হাকিমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

চমক নিউজ, ময়মানসিংহ
আগস্ট ৮, ২০২১ ৩:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

ফুলপুরে মুক্তিযোদ্ধা এম এ হাকিমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

 

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ফুলপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম এম এ হাকিম সরকারের আত্মার মাগফেরাত কামনার্থে কাজিয়াকান্দা কামিল মাদরাসা মাঠে শুক্রবার বাদ আছর ফুলপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

ফুলপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফারুক আহমেদ খান, ফুলপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, পৌর মেয়র শশধর সেন, পৌর আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক, আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম আকন্দ, জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভিন লাকি, ইপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক শিখা রাণী সরকার, মরহুমের বড় ছেলে এটিএম মনিরুল হাসান টিটু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বাদশা আলমগীর, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, উপজেলা শ্রমীকলীগের আহবায়ক এটিএম রফিকুল করিম নোমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা তানজিল আহমেদ, মাহবুবুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি সন্ধ্যায় শেরপুর রোডে ফুলপুর উপজেলা আওয়ামীলীগের কার্যালয় উদ্ভোধন করেন।

স/বি