ঢাকারবিবার , ৩ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফুলপুরে মা ফুচকা এন্ড কফি হাউজ এর শুভ উদ্বোধন

admin
অক্টোবর ৩, ২০২১ ১২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

ফুলপুরে গ্রামীন পরিবেশে মা ফুচকা এন্ড কফি হাউজ এর শুভ উদ্বোধন

মোঃকামরুল ইসলাম খান ফুলপুর উপজেলা প্রতিনিধি: আজ শুক্রবার (১ অক্টোবর ) বিকাল ৫টায় ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৪ নং সিংহেশ্বর ইউনিয়নের সঞ্চুর গ্রামে গ্রামীন পরিবেশে “মা ফুচকা এন্ড কফি হাউজ” এর শুভ উদ্বোধন করা হয়েছে।

মনমুগ্ধকর সবুজ ঘাস ফুল বাগানে চারদিক ঘেরা গ্রামীন পরিবেশে বাঁশ ও কাঠ,টিনের ছাউনি দিয়ে সাজানো আড্ডার স্থান।”মা ফুচকা এন্ড কফি হাউজের” আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে উদ্বোধন করেন ফুলপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাবিবুর রহমান হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক হাবিবুর রহমান হাবিব বলেন, ব্যবসার মূলনীতি আদর্শ ও ভালো মানের খাবার পরিবেশন করা। ভালো খাবার পরিবেশন করলে দুরদুরান্ত থেকে এই কফি হাউজে খেতে আসবে। আর এতেই এ প্রতিষ্ঠান ভালোর দিকে যেতে থাকবে। আমি দোয়া করি এই প্রতিষ্ঠান ভালো কিছু করুক। ন্যায়নীতি ও নিষ্ঠার সাথে যে কোনো জিনিস করলে টিকে থাকা সম্ভব।

ফুচকা এন্ড কফি হাউসটির পরিচালক মোঃ আতাহারুল ইসলাম বলেন, যদি আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা আমাদের সাথে থাকে। তাহলে আমরা আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্যে পৌছতে সক্ষম হবো। তাই আমরা আপনাদের সকলের সহযোগিতা ও সুপরামর্শ এবং স্বশরীরে আমাদের প্রতিষ্ঠানে আসার জন্য বিশেষ ভাবে দাওয়াত রইল

এসময় ফুচকা এন্ড কফি হাউস এর উদ্বোধনকালে শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন

স/অ