ঢাকামঙ্গলবার , ২৯ জুন ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফুলপুরে ভ্রাম্যমান আদালতে ১৭ জনকে জরিমানা

চমক নিউজ, বেনাপোল অফিস
জুন ২৯, ২০২১ ১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ফুলপুরে ভ্রাম্যমান আদালতে ১৭ জনকে জরিমানা

মোঃকামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি-

ময়মনসিংহের ফুলপুর উপজেলা সদরে বাসষ্ট্যান্ড ও আমুয়াকান্দা এলাকায় লকডাউন চলাকালীন অভিযান চালিয়ে সরকারী আদেশ অমান্য ও মাস্ক না পড়ায় ১৭ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকার এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা সোমবার (২৮ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে সরকারী আদেশ অমান্য ও মাস্ক না পড়ার অপরাধে ১৭ জনকে জরিমানা করে তা আদায় করেন।

ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সরকারী আদেশ অমান্য ও মাস্ক না পড়ার অপরাধে ১৮৬০ সালের দন্ডবিধির ২৬৯ ধারায় জোবায়েরকে ১শ, মোস্তাকিনকে ৫শ, ফকির ড্রাইভারকে ৫শ, রাসেদুলকে ৫শ, শরিফুলকে ৫শ, কাদিরকে ২শ, নুরুল ইসলামকে ২শ, আসাদুজ্জামানকে ৫শ, আজিজুলকে ১ হাজার, শফিকুলকে ২শ, আজহারকে ২ হাজার, সুজনকে ১শ টাকা, মঞ্জুরুলকে ৫শ, লিটনকে ৫শ, ফরহাদকে ২শ, রুবেলকে ১শ ও একেএম আবুল কালামকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

স/বি