ঢাকাশুক্রবার , ২৭ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফুলপুরে বিভিন্ন প্রলোভনে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার-৩

চমক নিউজ, ময়মানসিংহ
আগস্ট ২৭, ২০২১ ২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

ফুলপুরে বিভিন্ন প্রলোভনে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার-৩

 

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ- মোঃ কামরুল ইসলাম খান-

 

ময়মনসিংহের ফুলপুরে এক বাক প্রতিবন্ধীকে (১৭) ধর্ষণ ও অন্তঃসত্বার ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে ফুলপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার ৩ যুবককে উপজেলার গায়রা পুর্বপাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার কিশোরীর মা ঢাকায় বাসাবাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করেন এবং তার বাবা বাড়িতে থেকে দিনমজুরের কাজ করেন। বাবা ও ছোট ভাইয়ের সাথে বাকপ্রতিবন্ধী কিশোরী গ্রামের বাড়িতে থাকেন।

মাঝে মধ্যে মা ঢাকা থেকে বাড়িতে এসে তাদের দেখে যান। মা ঢাকায় এবং বাবা ও ছোট ভাই নিজেদের কাজে বাড়ির বাহিরে থাকার সুযোগে বাকপ্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে একা পেয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে প্রথমে শামীম মিয়া, তারপর পারভেজ ও হাতেম আলী একাধিকবার ধর্ষণ করেন। পরে মা ঢাকা থেকে বাড়িতে এসে বাকপ্রতিবন্ধী মেয়ের শারীরিক পরিবর্তন দেখে মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে, সে ইশারায় ওদের নাম বলে। বর্তমানে বাকপ্রতিবন্ধী কিশোরী ৫ মাসের অন্তঃসত্বা বলেও জানায়।

এরপর উক্ত বিষয় নিয়ে গ্রাম্য শালিস হলেও তাতে অভিযুক্তরা ও তাদের লোকজন উশৃংখল আচরণ করেন। গ্রাম্য শালিসে বিচার না পেয়ে অবশেষে ধর্ষণের শিকার কিশোরীর মা ফুলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০(সং/০৩) এর ৯(১) ধারায় পৃথক পৃথকভাবে তিনজনের নামে মামলা দায়ের করেন।

এরপর বৃহস্পতিবার ভোররাতে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের গায়রা পূর্বপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে শামীম মিয়া (১৮), জালাল উদ্দিনের ছেলে পারভেজ মোশারফ (২১) ও মৃত সাগির মাহমুদের ছেলে হাতেম আলী (৫০)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

স/বি