ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক বৃদ্ধার মৃত্যু
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি-মোঃ কামরুল ইসলাম খান- ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে এরশাদ আলী (৫৫) নামে এক হোটেল মালিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার পৌরসভা সংলগ্ন ফুলপুর সদর ইউনিয়নের পাইকপাড়া মোড় বাজারে এ ঘটনা ঘটে।
এরশাদ কাজিয়াকান্দা গ্রামের মৃত খুরশেদ আলীর ছেলে। জানা যায়, দরিদ্র এরশাদ আলী পাইকপাড়া মোড় বাজারে একটি ছোট হোটেল দিয়ে তিনি সংসার চালাতেন। কাজ করার সময় বিদ্যুতের খুঁটির নিচ থেকে লাকড়ি আনতে গেলে খুটির টানা তারের সাথে লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে আশপাশের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফুলপুর থানার এসআই সোলায়মান হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে এরশাদের লাশ হস্তান্তর করা হয়েছে।এরশাদ আলীর দুই ছেলে,দুই মেয়ে রয়েছে।
স/বি

