ঢাকাশনিবার , ৮ অক্টোবর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফুলপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

চমক নিউজ, ময়মানসিংহ
অক্টোবর ৮, ২০২২ ১২:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ফুলপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃকামরুল ইসলাম খান- বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়ন বিএনপি।শুক্রবার বিকেলে এই বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় ইউপি চেয়ারম্যান মোঃ মফিদুল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শাহ্ শহীদ সারোয়ার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আগামীর দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে সরকার পতন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে এই সরকারের পতন ঘটাব ইনশাআল্লাহ ।এবং আগামী ১৫ ই অক্টোবর ময়মনসিংহ বিভাগীয় মহাসমাবেশ সফল করার জন্য আহ্বান জানান তিনি।

ফুলপুর উপজেলা যুবদলের সভাপতি উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সানোয়ার হোসেন খানের সঞ্চালনায়
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য এমদাদ হোসেন খান উত্তর জেলা বিএনপির সদস্য আমজাদ হোসেন সরকার উত্তর জেলা বিএনপির সদস্য কুদরত আলী

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক টুটুল ফুলপুর উপজেলা যুবদল সহ-সভাপতি সায়েদুর রহমান ফকির,উপজেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম,পয়ারী ইউনিয়ন যুবদলের সভাপতি লুৎফর রহমান,সাধারণ সম্পাদক,আল মামুন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় মিছিল সমাবেশে বিএনপি,যুবদল,সেচ্ছাসেবকদল ও ছাত্রদল সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স/বি