ঢাকারবিবার , ৫ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফুলপুরে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্ভোধন

চমক নিউজ, ময়মানসিংহ
সেপ্টেম্বর ৫, ২০২১ ১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

ফুলপুরে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্ভোধন

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ- মোঃ কামরুল ইসলাম খান-

ফুলপুর পৌরসভাকে গ্রীণ সিটি ও উপজেলাকে গ্রীণ উপজেলা করার লক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফুলপুর শাখা বৃক্ষ রোপন কার্যক্রম শুরু করেছে।

শনিবার সকাল ১১ টায় ফুলপুর প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়। উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফুলপুর শাখার সভাপতি সাংবাদিক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নূর মোহাম্মদ তারাকী বাবুলের সঞ্চালনায় বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্ভোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কাজিয়াকান্দা কামিল মাদ্রাসার অধ্যক্ষ জয়নুল আবেদীন, উপজেলা যুবলীগের সহ সভাপতি সাখাওয়াত হোসেন, ফুলপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস ছালাম, সাধারন সম্পাদক গোলাম কবীর দিদার, সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা স্কাউটের যুগ্ম সম্পাদক আনোয়ার হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম, ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক কামাল হোসেন, সুজন মিয়া, সাংগঠনিক সম্পাদক লিখন মিয়া, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম মাহফুজ, সদস্য সঞ্জয় রায়সহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফুলপুর শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ।

স/বি