ঢাকাবৃহস্পতিবার , ৩ জুন ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফুলপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন রুপসি ইউনিয়ন

চমক নিউজ, ময়মানসিংহ
জুন ৩, ২০২১ ২:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ফুলপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন রুপসি ইউনিয়ন

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি-

ময়মনসিংহের ফুলপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পয়ারী ইউনিয়নকে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে রুপসি ইউনিয়ন ফুটবল দল ২মে বুধবার বিকাল ৩ টায় ফুলপুর ডিগ্রী কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত ফাইনাল ম্যাচে পয়ারী ইউনিয়নকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা অর্জন করে রুপসি ইউনিয়ন ফুটবল একাদশ।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)শীতেষ চন্দ্র সরকার, ফাতেমা-তুজ-জোহরা, সহকারী কমিশনার (ভূমি) এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হাকিম সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, ওসি ইমারত হোসেন গাজী, ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, ১ নং ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ,৪ নং ইউনিয়ন চেয়ারম্যান ডাঃ মোতালেব, ৫ নং ইউনিয়ন চেয়ারম্যান জাহাগীর আলম,৬ নং ইউনিয়ন চেয়ারম্যান মফিদুল ইসলাম, ৭ নং ইউনিয়ন চেয়ারম্যান আবুসাইদ সরকার, ৯ নং ইউনিয়ন চেয়ারম্যান আজহার মুজাহিদ সরকার, ১০ নং ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট হারুনুর রশিদ, ও একাডেমিক সুপারভাইজার পরিতুষ সূত্রধর, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার ভূঞ, সাংবাদিক খলিলুর রহমান,এটি এম রবিউল করিম রবি, এম এ মান্নান, নূরুল আমিন, সেকান্দর আলী, মোস্তফা খান, উপজেলা পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অঙ্গ ও সহযোগী সংগঠন ।

স/বি