ফুলপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবসে হামদর্দের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর ( ময়মনসিংহ )প্রতিনিধি- ময়মনসিংহের ফুলপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বুধবার (১৭ মার্চ) হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) ফুলপুর শাখার উদ্যোগে গরীব, অসহায় ও দু্ঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ দেয়া হয়েছে। হামদর্দের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম সকাল ১০ টায় উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, ফুলপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান, হামদর্দ ফুলপুর শাখার ম্যানেজার ইকবাল হোসেন, মেডিকেল অফিসার ডাঃ এমএ মোত্তালিব, সাংবাদিক কামরুল ইসলাম খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও হামদর্দের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
সকাল থেকে গরীব, অসহায় ও দু্ঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ দেয়া হয়েছে। সেই সাথে সকলকে রুহ আফজা সেবন করানো হয়েছে।
স/বি

