ঢাকাবুধবার , ২৯ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফুলপুরে ফ্রী ব্লাড গ্রুপিং টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

চমক নিউজ, ময়মানসিংহ
সেপ্টেম্বর ২৯, ২০২১ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

ফুলপুরে ফ্রী ব্লাড গ্রুপিং টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

মোঃ কামরুল ইসলাম খান , ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর এর দেওলা প্রগতি আদর্শ উচ্চ বিদ্যালয়ে ফুলপুর ব্লাড স্যোলজার এর উদ্যোগে বিনামূল্যে ফ্রী ব্লাড গ্রুপিং টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

জানা যায় করোনার আগে এই ক্যাম্পেইন টা শুরু হয়েছিল কিন্তু করোনার কারণে এই কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল। এখন মোটামুটি স্বাভাবিক অবস্থায় আসার কারণে আবার এই প্রোগ্রামটি পুনরায় শুরু করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ও রক্ত সৈনিক বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার সভাপতি তাসনোভা নাসরিন নিশু, সাংবাদিক শাকিব মিয়া, রক্ত সৈনিক বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম ট্রনিক, রক্ত সৈনিক বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার সহ সভাপতি হাফসা খানম, রক্ত সৈনিক বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম, রক্ত সৈনিক বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার কার্যকরী সভাপতি মাজহারুল ইসলাম, উক্ত স্কুল এর সহযোগী শিক্ষক রেজাউল করিম, শাহ মুখলেসুর রহমান মাসুদ, মুর্শিদা আক্তার, ফিরোজ আহমেদ, মাকসুদা খাতুন, মোফাজ্জল হোসেন, সোহরাব আলী, উক্ত স্কুল এর দপ্তরি দেলোয়ার হোসেন বিমল প্রমুখ।

ফুলপুর ব্লাড স্যোলজার এর প্রতিষ্ঠাতা পরিচালক তাসনোভা নাসরিন নিশু বলেন আমরা এই কার্যক্রম অনেক আগেই শুরু করেছিলাম, করোনার কারণে অনেকদিন যাবৎ বন্ধ ছিল। এখন আবার আমরা এই কার্যক্রম শুরু করেছি। একে একে ফুলপুর উপজেলার সকল স্কুল – কলেজে ফ্রী ব্লাড গ্রুপিং টেস্ট ক্যাম্পেইন করা হবে। আমরা মানুষকে রক্ত দানে সচেতনতা করে থাকি।

এই ক্যাম্পেইন এর সার্বিক পরিস্থিতির মুঠোফোনের মাধ্যমে খুঁজ খবর নেন দেওলা প্রগতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন আলম। উক্ত কার্যক্রম এর সার্বিক সহযোগিতা করেন রক্ত সৈনিক বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখা, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখা, ফুলপুর হেল্পজোন। উক্ত কার্যক্রম এর সৌজন্যে ছিল বাঁধন ডায়াগনস্টিক সেন্টার।

স/বি