ঢাকাবুধবার , ৫ মে ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফুলপুরে ফাঁসিতে ঝুলে কিশোরীর আত্মহত্যা

চমক নিউজ, ময়মানসিংহ
মে ৫, ২০২১ ৪:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

ফুলপুরে ফাঁসিতে ঝুলে কিশোরীর আত্মহত্যা

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর উপজেলা প্রতিনিধি- ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৫ নং সদর ইউনিয়নের বনগাঁও নামক গ্রামে ময়না (১৫) নামে এক কিশোরী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।

ময়না অত্র ইউনিয়নের বাসিন্দা হাসু মিয়া ও ফেরদৌসী বেগমের সন্তান। হাসু মিয়া পেশায় একজন টিউবওয়েল বরিং মেস্ত্রী । পরিবারের ৪ সন্তানের মধ্যে ময়না দ্বিতীয় ও বড় মেয়ে। সে বাড়ির পাশেই রওজাতুস সুন্নাহ নামক একটি মহিলা মাদ্রাসায় লেখা পড়া করতো।

৩ এপ্রিল সোমবার দুপুরে ময়নার মা দিবানিদ্রা থেকে ওঠে ময়নাকে দেখতে না পেয়ে পাশের বাড়িতে ও অন্যান্য জায়গায় খোঁজখোঁজি করেও তার কোন সন্ধান না পেয়ে বিকেল ৫ টার দিকে ময়নার রুমের দরজা হঠাৎ বন্ধ দেখতে পান এবং দরজায় কড়ানেড়ে ভিতর থেকে দরজা বন্ধ আছে বুঝতে পারেন। তখন তিনি আশেপাশের লোকজন ডাকাডাকি শুরু করেন।

কোন উপায় না দেখে তাৎক্ষণিক ময়নার ছোট ভাই দরজার উপরে বেড়ার ফাকঁ দিয়ে ঘরের ভিতর প্রবেশ করে উচ্চকণ্ঠে চিৎকার করে ঘরের দরজা খুলে দেয় এবং ময়নার মা ঘরে প্রবেশ করে তার মেয়ের গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মৃত দেহ দেখতে পান এবং মোবাইল ফোনে তার স্বামীকে মেয়ের মৃত্যুর খবর দেন ও থানায় সংবাদ জানান।

সংবাদ পেয়ে ফুলপুর থানার পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন এবং ময়নার ঝুলন্ত মৃত দেহ নিচে নামিয়ে লাশের সুরতহাল করেন। ময়নার আত্মহত্যার বিষয়ে কারো প্রতি তার পরিবারের কোন সন্দেহ বা অভিযোগ না থাকায় পরিবারের ইচ্ছায় থানায় বিনাময়না তদন্তে লাশ দাফনের আবদনের প্রেক্ষিতে ময়নার লাশ পারিবারিকভাবে দাফন করা হয়েছে।

স/বি