ঢাকাবুধবার , ৫ মে ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফুলপুরে প্রধানমন্ত্রীর দেয়া উপহার ভিজিএফ বিতরণ

চমক নিউজ, ময়মানসিংহ
মে ৫, ২০২১ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ফুলপুরে প্রধানমন্ত্রীর দেয়া উপহার ভিজিএফ বিতরণ

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর উপজেলা প্রতিনিধি- ময়মনসিংহের ফুলপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ বিতরণ উদ্বোধন করা হয়েছে। আজ ফুলপুর পৌরসভায় ভিজিএফ পেলেন ৪,৬২১ জন হত দরিদ্র।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বুধবার সকাল ১০টায় পৌরসভার ১নং ওয়ার্ডের চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মেয়র শশধর সেন ভিজিএফ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। প্রতিজন অসহায় দরিদ্রের মাঝে ৪৫০ টাকা করে ভিজিএফ প্রদান করা হচ্ছে।

এছাড়া ৪৪৪ জনের মাঝে জিআর প্রদান করা হয়। পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ও উপজেলার প্রতিটি ইউনিয়নে ঈদের আগেই ভিজিএফের টাকা পৌঁছানো হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার।

এদিন চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভিজিএফ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, পৌর সচিব আব্দুল মোতালেব, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শহিদুল ইসলাম, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ।

স/বি