ঢাকাবৃহস্পতিবার , ২২ এপ্রিল ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফুলপুরে পুকুরে পড়ে আড়াই বছরের শিশুর মৃত্যু

চমক নিউজ, বেনাপোল অফিস
এপ্রিল ২২, ২০২১ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ফুলপুরে পুকুরে পড়ে আড়াই বছরের শিশুর মৃত্যু

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর উপজেলা প্রতিনিধি- ময়মনসিংহের ফুলপুরে পুকুরে পড়ে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। সে উপজেলার রুপসী ইউনিয়নের পাগলা গ্রামের রাজিবের পুত্র। শিশুর মৃত্যুতে বাড়িতে শোকের মাতম চলছে। তার পিতা-মাতা বার বার মুর্ছা যাচ্ছেন।
জানা যায়, বৃহস্পতিবার সকালে আড়াই বছরের শিশু জাওয়াত ইসলাম খেলার ছলে বাড়ির বাহিরে উঠানে চলে আসে এবং সেখানে খেলা করছিল।
এরপর তাকে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে পিতা রাজিব বাড়ির পাশে পুকুরে শিশু জাওয়াতকে পানির উপর ভেসে থাকতে দেখে। সাথে সাথে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার ও স্থানীয়দের ধারনা শিশু জাওয়াত খেলার ছলে হয়ত বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পানিতে ডুবে সেখানেই তার মৃত্যু হয়েছে।
স/বি