ঢাকাবৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফুলপুরে নবাগত পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

চমক নিউজ, ময়মানসিংহ
সেপ্টেম্বর ৮, ২০২২ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

ফুলপুরে নবাগত পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃকামরুল ইসলাম খান- ময়মনসিংহের নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ফুলপুর থানা পরিদর্শন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে ফুলপুর থানা কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জেলার সার্বিক আইনশৃঙ্খলা, মাদক, যানজটসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিক ও সুধীজনদের বক্তব্য শুনেন এবং তা সমাধানের আশ্বাস প্রদান করেন।

পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, পুলিশসহ অপরাধের সাথে যে কেউ জড়িত থাকুক না কেন আমরা তাদের ছাড় দিব না। যানজটকে আমরা সহনীয় পর্যায়ে রাখবো। আর ময়মনসিংহ জেলার মেইন মেইন পয়েন্ট সিসিটিভির আওতায় আনা হবে। শুধু তাই নয় পৌরসভাগুলোকেও সিসিটিভির আওতায় আনা হবে। কোনো অবস্থাতে অপরাধ হতে দিব না। এছাড়া শান্তি-শৃঙ্খলা ভঙ্গ হয় এমন ঘটনার জন্য কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, কিশোরগ্যাং, ছিনতাই, চুরি-ডাকাতি, সড়ক-মহাসড়কের শৃঙ্খলা ফিরতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময়কালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফজলে রাব্বি, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) দীপক চন্দ্র মজুমদার, ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ওসি তদন্ত আব্দুল মোতালিব চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এর আগে জয়পুরহাট জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

স/বি