ফুলপুরে ঘর ধসে পড়া অসহায় পরিবারকে ঢেউটিন দিলেন ইউএনও
মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি-
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বেল্টিয়া বালিয়া গ্রামের হত দরিদ্র সিএনজি ড্রাইভার শরিফুল ইসলামের বসত ঘর ধসে পড়েছে খবরে ব্যথিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার শরিফুলের মাতাকে ২ বান্ডিল ঢেউটিন সহযোগীতা প্রদান করেন।
৩ জুলাই শনিবার দুপুরে ফুলপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে দরিদ্র ও অসহায় পরিবারটিকে এই অনুদান প্রদান করেন তিনি। এসময় ইউপি চেয়ারম্যান আজাহারুল মোজাহীদ সরকার উপস্থিত ছিলেন।
জানা যায় যে, গত ২ দিন আগে অতিবৃষ্টি আর অপরিকল্পিত ফিসারীর পানি আটকে শরিফুলের মাটির তৈরী ঘরটি ধসে পড়লে পরিবারটি মাথা গুঁজার ঠাঁই হারায়।
স/বি

