ঢাকারবিবার , ২৭ জুন ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফুলপুরে গ্যাস্ট্রিকের ট্যাবলেট ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে এক নারীর মৃত্যু

চমক নিউজ, ময়মানসিংহ
জুন ২৭, ২০২১ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

ফুলপুরে গ্যাস্ট্রিকের ট্যাবলেট ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে এক নারীর মৃত্যু

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি-

গ্যাস্টিকের ট্যাবলেট ভেবে ইদুর মারার ট্যাবলেট খেয়ে মরিয়ম খাতুন (৪২) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।

এ ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার পায়রী ইউনিয়নের ঘড় পায়রা গ্রামে।

স্থানীয় জানায়, উল্লেখিত গ্রামের হোসেন আলীর ছেলে আব্দুল জলিলের স্ত্রী মরিয়ম খাতুন দীর্ঘদিন যাবত গ্যাস্টিকের ব্যাথায় ভোগছিলেন। ঘটনার দিন হিঠাৎ ব্যাথাটা বেশি উঠায় ড্রয়ারে রাখা ইদুর মারার ট্যাবলেট ভূলবশত খেয়ে ফেলে।

ইদুর মারার ট্যাবলেটের বিষক্রিয়া শুরু হলে তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কর্তব্যরত ডাক্তার রোগীর অবস্থা আশংখ্যাজনক দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করে। মচিমহাতে নেয়ার পথে কাকনী নামক স্থানে আসা মাত্রই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, এস আই জাহিদ হাসানকে বিষয়টি তদন্ত করার নির্দেশ প্রদান করা হয়েছে।

এসআই জাহিদ হাসান মৃতদেহের সুরতহাল করে এবং ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাশ প্রেরণ করেন। এ ব্যাপারে ফুলপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

স/বি