ফুলপুরে গাঁজা ও গাঁজার গাছসহ আটক ৩
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে চাষকৃত গাঁজার গাছ ও গাঁজাসহ তিন জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। শনিবার রাতে উপজেলার ভাইটকান্দি বাজার থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- ভাইটকান্দি গ্রামের শামছুল হকের ছেলে ইউপি সদস্য সাইফুল ইসলাম মালেক (৪৯), মোঃ মনসুরের ছেলে ভাইটকান্দি বাজারের ব্যবসায়ী জামাল উদ্দিন (৪৯) ও সখল্যা গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে আনিস (৩২)।
জানা যায়, র্যাব-১৪ ময়মনসিংহের পুলিশ পরিদর্শক মনসুর আহম্মেদের নেতৃত্বে একটি দল শনিবার রাতে ফুলপুর উপজেলার ভাইটকান্দি এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয় ও গাঁজা চাষ হচ্ছে সংবাদের অভিযান পরিচালনা করেন। তখন র্যাবকে দেখে পালানোর সময় ৩ জনকে আটক করা হয়। পরে আটককৃত ইউপি সদস্য সাইফুল ইসলাম মালেকের কাছ থেকে মাদক দ্রব্য গাঁজা ও জামাল উদ্দিনের বাড়ি থেকে চাষকৃত ২টি গাজার গাছ উদ্ধার করা হয়। পরে আটককৃতদের জিঙ্গাসাবাদ শেষে রাতেই উদ্ধারকৃত আলামতসহ ফুলপুর থানায় হস্তান্তর করেন র্যাব-১৪।
এব্যাপারে র্যাব-১৪ ময়মনসিংহের পুলিশ পরিদর্শক মনসুর আহম্মেদ বাদি হয়ে ৩ জনের বিরুদ্ধে ফুলপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
স/বি

