ফুলপুরে কুকুরের টিকাদান কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মোঃকামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি-
বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ময়মনসিংহ জেলায় ব্যাপকহারে কুকুরকে টিকাদান (এমডিভি) কার্যক্রম-২০২১ বিষয়ে মঙ্গলবার ময়মনসিংহের ফুলপুর উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ফুলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমর্কতা ডাঃ জায়েদ মাহবুব খানের সভাপতিত্বে উপজেলা অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার শীতেশ চন্দ্র সরকার, ফুলপুর থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, ছনধরা ইউপি চেয়ারম্যান আবুল কালাম, সিংহেশ্বর ইউপি চেয়ারম্যান ডাঃ আব্দুল মোতালেব, ফুলপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, পয়ারী ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম, সাংবাদিক মোঃ খলিলুর রহমান, বিল্লাল হোসাইন, সেকান্দর আলী, স্বাস্থ্য অধিদপ্তরের এমডিভি সুপারভাইজার শিশির চক্রবর্তী, এমডিভি সুপারভাইজার মীর ইমতিয়াজ উদ্দিনসহ জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ডাক্তার ও টিকাদান কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ব্যাক্তিগণ। ফুলপুর উপজেলা অবহিতকরণ সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রানেশ চন্দ্র পন্ডিত। জানা যায়, জলাতঙ্ক একটি ভয়ংকর মরণব্যাধি।
এ রোগে মৃত্যুর হার শতভাগ। জলাতঙ্ক রোগটি মূলত কুকুরের কামড় বা আচঁড়ের মাধ্যমে ছড়ায়। এছাড়াও বিড়াল, শিয়াল, বেজী, বানরের কামড় বা আচঁড়েও মাধ্যমেও এ রোগ হতে পারে।
এ জন্য ফুলপুর, তারাকান্দা উপজেলার প্রতিটি ইউনিয়নে ও ফুলপুর পৌরসভায় আগামী ৫ জুন থেকে ৫ দিনব্যাপী কুকুরকে টিকাদান কার্যক্রম চলবে বলে জানা যায়।
স/বি

