ফুলপুরে কর্মহীন, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ- মোঃ কামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুরে প্রাকৃতিক দুর্যোগ ও কোভিড-১৯ পরিস্থিতে ক্ষতিগ্রস্থ কর্মহীন, অসহায় ও দুস্থ ৫ শত পরিবারের মাঝে রবিবার দুপুরে সরকারি ডিগ্রি কলেজ মাঠে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ হাকিম সরকার, পৌর মেয়র শশধর সেন, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, পৌর আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভিন লাকি, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক বাদশা আলমগীর, মহিলা আওয়ামীলীগ নেত্রী শিখা রাণী সরকার, সেচ্ছাসেবকলীগ নেতা তানজিল আহমেদ, মাহবুবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, স্কাইট সদস্য ও গণ্যমান্য ব্যাক্তিগণ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান।
স/বি

