ঢাকাবুধবার , ১ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফুলপুরে করোনায় কর্মহীন অসহায় মানুষের মাঝে বিএনপির খাদ্য সামগ্রী, প্রয়োজনীয় ঔষধ ও মাস্ক বিতরণ

চমক নিউজ, ময়মানসিংহ
সেপ্টেম্বর ১, ২০২১ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

ফুলপুরে করোনায় কর্মহীন অসহায় মানুষের মাঝে বিএনপির খাদ্য সামগ্রী, প্রয়োজনীয় ঔষধ ও মাস্ক বিতরণ

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি –
ময়মনসিংহের ফুলপুরে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক ও তারেক রহমানের নির্দেশে করোনা হেল্প সেলের মাধ্যমে করোনায় কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী, প্রয়োজনীয় ঔষধ ও মাস্ক বিতরণ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং তার অঙ্গ সহযোগি সংগঠন।
মঙ্গলবার (৩১ আগস্ট) বিকালে পৌরসভার আমুয়াকান্দা পয়ারী রোডে এই খাদ্য সামগ্রী, ঔষধ ও মাস্ক বিতরণ করা হয়। বিএনপি’ ও তার অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে খাদ্য সামগ্রী, ঔষধ ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এড. সৈয়দ এনায়েত উর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, ফুলপুর পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ আমিনুল হক, ময়মনসিংহ জেলা উত্তর মৎস্যজীবিদলের যুগ্ম আহবায়ক এফ এ পলাশ সরকার, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক সরকার, তাতীদলের শাহাব উদ্দিন, শহিদ সরকার, আঃ করিমসহ উপজেলা ও পৌর বিএনপি এবং তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
স/বি