ঢাকাবুধবার , ২৮ জুলাই ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফুলপুরে এই প্রথম ফ্রি অক্সিজেন প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন

চমক নিউজ, ময়মানসিংহ
জুলাই ২৮, ২০২১ ১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

ফুলপুরে এই প্রথম ফ্রি অক্সিজেন প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর উপজেলা প্রতিনিধি-
ময়মনসিংহের ফুলপুরে করোনা আক্রান্ত রোগিদের জন্য ফ্রি অক্সিজেন সার্ভিসে সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।গ্রামীণ মানবিক উন্নয়নসংস্থা(গ্রামাউস) একটি স্থানীয় এনজিও এই সেবামূলক কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করে।
সোমবার (২৭ জুলাই)ফুলপুরে গ্রামাউস কার্যালয়ে এ সেবামূলক কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শীতেষ চন্দ্র সরকার।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র শশধর সেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক অধ্যাপক হাবিবুর রহমান হাবিব, গ্রামাউসের পরিচালক আব্দুল খালেক, ও সাংবাদিক নাজিম উদ্দিন, নুরুল আমীন, এটি এম রবিউল করিম রবি, বিল্লাল হোসেন সহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মানব সেবামূলক এমন কার্যক্রমের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এমন কার্যক্রমে বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। এবং সকল কে স্বাস্থ্য বিধি মেনে চলার কথা বলেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
স/বি