ঢাকারবিবার , ৫ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফুলপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

চমক নিউজ, ময়মানসিংহ
জুন ৫, ২০২২ ৩:১০ পূর্বাহ্ণ
Link Copied!

ফুলপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি– ময়মনসিংহের ফুলপুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বিএনপি ও ছাত্রদল নেতাদের বক্তব্যের প্রতিবাদে শনিবার ময়মনসিংহের ফুলপুরে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের এর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুন )বিকাল সাড়ে ৪ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়, এসময় মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মরহুম ভাষা সৈনিক এম শামসুল হক চত্বরে এসে মিলিত হয়।

পরে বিক্ষোভ সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক সফল ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্দ হাবিবুব রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, বওলা ডিগ্রী কলেজের অধ্যাপক আব্দুল বাতেন খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর,ফুলপুর ডিগ্রী কলেজের সাবেক ভিপি দেলোয়ার হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহাবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক রয়েল আহমেদ,বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার মোজাদ্দেদী সরকার ৩নং ভাইটকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের আহবায়ক মোহাম্দ আলী স্বপন সরকার সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন সময় উপস্থিত ছিলেন।

স/বি