ঢাকামঙ্গলবার , ৩১ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফুলপুরে অসহায় বৃদ্ধ মালেখা খাতুনের পাশে দাঁড়ালেন ইউএনও

চমক নিউজ, ময়মানসিংহ
আগস্ট ৩১, ২০২১ ১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

ফুলপুরে অসহায় বৃদ্ধ মালেখা খাতুনের পাশে দাঁড়ালেন ইউএনও

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি-
ফুলপুরে স্থানীয় এক সাংবাদিকের ফেসবুক পোস্টের সূত্র ধরে বৃদ্ধা অসহায় মালেখা খাতুনের পাশে দাড়িয়েছেন ফুলপুর উপজেলা নির্বাহি অফিসার মানবিক ইউএনও হিসেবে খ্যাত শীতেষ চন্দ্র সরকার ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ফারজানা আক্তার ববি।
২৯ আগষ্ট রবিবার ইউএনও অসহায় বৃদ্ধা মালেখা খাতুনের বাড়িতে সরজমিনে পরিদর্শনে যান।এসময় তিনি মালেকা খাতুনকে ২ বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ এবং খাদ্যসামগ্রী প্রদান করেন।
এবং বর্তমানে ‘ক’শ্রেণীর ভূমিহীনদের গৃহ প্রধান কার্যক্রম চলমান থাকায় এবং”জমি আছে ঘর নাই” ‘খ’ শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ায়,ভবিষ্যতে ‘খ’ শ্রেণীর ভূমিহীনদের ঘর আসার সাথে সাথে অগ্রাধিকার ভিত্তিতে তাকে ঘর দেওয়ার আশ্বাস প্রদান করেন।
ইউএনও তার এক ফেসবুক স্ট্যাটাসে জানান মালেখা খাতুনের জন্য অধিকতর সুবিধা প্রদানের লক্ষ্যে পুনর্বাসনের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তাব প্রেরণ করা হয়েছে।অসহায়,বিপন্ন মানুষের পাশে সদা সর্বদা আছি।
স/বি