ঢাকাশনিবার , ৬ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফায়ার সার্ভিস সপ্তাহ সমাপ্ত, বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি পেয়েছেন ৩৭ জন 

admin
নভেম্বর ৬, ২০২১ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

ফায়ার সার্ভিস সপ্তাহ সমাপ্ত, বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি পেয়েছেন ৩৭ জন

বিশেষ প্রতিনিধি : ‘মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’- এই প্রতিপাদ্যে ৪ নভেম্বর সারাদেশে শুরু হওয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১-এর সমাপ্তি হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সকাল ১১টায় এ উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।

অনুষ্ঠানে আগমনের পর একদল চৌকস অগ্নিসেনা প্রধান অতিথিকে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করেন। এরপর বীররত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ৩৭ জন কর্মকর্তা-কর্মচারীকে পদক পরিয়ে দেন প্রধান অতিথি।

বর্তমান সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে অপারেশনাল কাজে দুঃসাহসিক অবদানকে উৎসাহিত করতে রাষ্ট্রীয় পদকের সংখ্যা ও সম্মানী বৃদ্ধি করেছে। আগের বছরে ৪ জনকে এ পদক দেওয়ার বিধান থাকলেও বর্তমানে প্রতি বছর ৫০ জনকে এ পদক দেওয়ার সুযোগ রয়েছে।

এরপর প্রধান অতিথি তার ভাষণে ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপন সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন অর্জন তুলে ধরেন এবং অধিদপ্তরের সেবাকাজে সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, সারাদেশে অগ্নিনিরাপত্তা জোরদার করতে সকল মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং অধিদপ্তরের কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়াতে প্রতিবছরের মতো চলতি বছরও ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপন করা হয়। ৪ থেকে ৬ নভেম্বর পর্যন্ত সারা দেশে এ উপলক্ষ্যে মহড়া ও গণসংযোগ আয়োজন, ক্রোড়পত্র প্রকাশ, যান্ত্রিক শোভাযাত্রা, লিফলেট ও পোস্টারসহ নানা প্রচারপত্র বিতরণ এবং বিভিন্ন পোশাকশিল্প প্রতিষ্ঠানসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ সফল করায় সকলকে আন্তরিক ধন্যবাদ জানান অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।

স/এষ্