বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের আয়োজনে আগামী ২৯ এপ্রিল, রবিবার থেকে উত্তরার মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতনে শুরু হবে “ফার্স্ট হলিডে ওপেন ফিদে স্ট্যান্ডার্ড দাবা প্রতিযোগিতা-২০১৮”। বিজয়ীদের নগদ অর্থ পুরস্কার প্রদান করা হবে। ৬ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী দাবাড়ুরা উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের অফিস, ৫৫ সোনারগাঁও জনপদ (৪র্থ তলা), সেক্টর # ০৭, উত্তরা, ঢাকায় আগামী ২৮ এপ্রিলের মধ্যে নির্ধারিত এন্ট্রি ফি জমা দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ : মোঃ মুরাদ হোসেন, সেল # ০১৮১৭১০২৬৪৪।
স/এষ্

