ঢাকামঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফারিয়া’র মানববন্ধন

চমক নিউজ, ময়মানসিংহ
সেপ্টেম্বর ২৭, ২০২২ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

ফারিয়া’র মানববন্ধন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে চাকুরি ক্ষেত্রে বিভিন্ন সুযোগ-সুবিধা ও ন্যায্যা দাবি আদায়ের লক্ষে মানববন্ধন করেছে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের সংগঠন ফারিয়া। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স প্রাঙ্গনে সংগঠনের উপজেলা শাখার সভাপতি এ.এফ.এম শহিদুল্লাহ ও সাধারণ সম্পাদক মাকসুদ হোসেন জিকুর নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তাঁদের দাবিগুলো হচ্ছে- কথায় কথায় চাকুরি ছাটাই বন্ধ করন, দ্রব্যমুল্যের উর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে বেতন-ভাতা বৃদ্ধি, অবৈধ প্রেসক্রিপশন সার্ভে বন্ধ ঘোষণা ও চাকুরির সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন প্রভূতি। এতে এ সংগঠনের সকল সদস্যরা অংশগ্রহন করেন।

স/বি