ঢাকামঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফাইনালে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব

admin
ফেব্রুয়ারি ২৮, ২০১৭ ১০:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

দ্বিতীয় শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ফাইনালে উঠেছে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব। সোমবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে মালদ্বীপের ক্লাবটি ১-০ গোলে হারিয়েছে নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাবকে। প্রথমার্ধের খেলা গোলশূন্য ছিল। ম্যাচের একমাত্র গোলটি করেছেন টিসি স্পোর্টের অধিনায়ক নাফিউ আলী।

প্রথমার্ধে সমানতালে লড়াইয়ের পর দ্বিতয়ার্ধে এক চেটিয়া প্রাধান্য ছিল মানাং মার্সিয়াংদির। কিন্তু দুর্ভাগ্য তাদের কোনো গোল বের করতে পারেনি। স্রোতের বিপরীতে গোল করে সেমিফাইনাল জিতে নিল টিসি স্পোর্টস ক্লাব। ৮২ মিনিটে আজম মোহাম্মদের ক্রস বুকে মানাং মার্সিয়াংদি ক্লাবের গোলরক্ষক হাতে জমাতে না পারলে বল নাফিউ আলীর বুকে লেগে জড়িয়ে যায় জালে।

মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখী হচ্ছে চট্টগ্রাম আবাহনী ও দক্ষিণ কোরিয়ার পোচেয়ন এফসি।

স/শা