ঢাকাশুক্রবার , ১৭ মার্চ ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুর সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

abu naser
মার্চ ১৭, ২০২৩ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

 

আবু নাসের হুসাইন, ফরিদপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন করেছেন ফরিদপুর সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।

শুক্রবার সকালে প্রথমে ফরিদপুর অম্বিকা ময়দানে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্কুল কর্তৃপক্ষ।

এসময়  ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার, ফরিদপুর সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক অপরেশ রায় অপু, সহপরিচালক ইরা রায় সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের হলরুমে আলোচনা সভা ও কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেন। এসময় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।