ঢাকাবুধবার , ২৮ জুলাই ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুর যৌনপল্লী থেকে মানব পাচার চক্রের এক সদস্য আটক

abu naser
জুলাই ২৮, ২০২১ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর যৌনপল্লী থেকে মানব পাচার চক্রের এক সদস্য আটক

 

 

 

আবু নাসের হুসাইন, ফরিদপুরঃ
ফরিদপুরের সদর উপজেলার রথখোলা যৌনপল্লী থেকে আদল কাজী (৫০) নামের এক মানব পাচার চক্রের সদস্যকে আটক করেছে র‌্যাব-৮। গতকাল রাতে উপজেলার রথখোলা যৌনপল্লীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আদল কাজী উপজেলার পূর্ব গঙ্গাবর্দী গ্রামের মৃত ইমাম কাজীর ছেলে।

ফরিদপুর র‌্যাব-৮ জানায়, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে দেশব্যাপী বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, দীর্ঘদিন ধরে একজন মানব পাচার কারী দলের সদস্য বিভিন্ন জেলার হতে সহজ-সরল মেয়েদের মোটা অংকের বেতনের চাকুরী দেওয়াসহ টিকটক ভিডিও মডেল বানানোর প্রলোভন দেখিয়ে ফরিদপুর যৌন পল্লীসহ বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। গতকাল মঙ্গলবার রাতে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, উক্ত মানব পাচারকারী একটি মেয়েসহ ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রথখোলা যৌন পল্লীর ভিতর বিক্রয়ের জন্য অবস্থান করছে। তখন র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অত্র ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ আবদুর রহমান, পিএসসি এবং স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রথখোলা যৌন পল্লীর ভিতর অভিযান পরিচালনা করে মানব পাচারকারী চক্রের সদস্য মোঃ আদল কাজী(৫০), পিতা-মৃত ইমাম কাজী, সাং-পূর্ব গঙ্গাবর্দি, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরকে আটক করেন। এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা একজন ভিকটিম, একটি সীমকার্ডসহ একটি মোবাইল এবং নগদ ১২,৫০০/- (বারো হাজার পাঁচশত) টাকা জব্দ করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ আবদুর রহমান জানান, উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মানব পাচার আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।