ঢাকামঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুর পৌরসভায় বাজেট ও সম্পত্তি মূল্যায়ন বিষয়ক কর্মশালা

admin
সেপ্টেম্বর ২৬, ২০১৭ ৮:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ইনক্লুসিভ বাজেট ও সম্পত্তি মূল্যায়ন বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা সোমবার ফরিদপুর পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর পৌরসভার আয়োজনে মিউনিসিপ্যাল গর্ভানেন্স এ্যান্ড সার্ভিসেস প্রজেক্ট এর সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন পৌরসভার প্যানেল মেয়র মির্জা জাকির হোসেন। অংশ নেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শাহজাহান মিয়া, প্রফেসর আলতাফ হোসেন, প্রফেসর শাহজাহান মিয়া, এ্যড.গোলাম রব্বানী রতন, এ্যড.জেসমিন কবির, আসমা আক্তার মুক্তা, ডাঃ এনামুল করিম, পৌর কাউন্সিলর আনিসুর রহমান চৌধুরী সাবুল, আব্দুল জলিল শেখ, শামসুল আরেফিন সাগর, মাহফুজুর রহমান মামুন, মহিলা কাউন্সিলর হোসনে আরা বেগম, তৃষ্ণা সাহা, পৌর সভার নির্বাহী প্রকৌশলী মোঃ শামসুল আলম, পৌর সচিব তানজিলুর রহমান মিলন, প্রধান হিসাব রক্ষক ফজলুল করিম আলাল ও পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ ওহিদুল মিয়া প্রমুখ। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন এজিএসপির কনসালট্যান্ট সৈয়দ মাহবুব আহসান।

স/মা