হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি : স্কাউট আন্দোলনের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরুপ পুনরায় ফরিদপুর জেলা রোভার কমিশনার নির্বাচিত হলেন দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ ও লেখক প্রফেসর মোশার্রফ আলী।
শনিবার (২৩ নভেম্বর) বিকালে অধ্যক্ষ মোশার্রফ আলী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
রাজেন্দ্র কলেজ সূত্রে জানা যায়, মোশার্রফ আলী পুনরায় তিন বছরের জন্য (২০১৯,২০,২১) এ কমিশনারের দায়িত্ব পেয়েছেন। পুনরায় রোভার কমিশনারের দায়িত্ব পাওয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
স/এষ্

