ঢাকাশুক্রবার , ১৪ এপ্রিল ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন

abu naser
এপ্রিল ১৪, ২০২৩ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন

 

আবু নাসের হুসাইন, ফরিদপুর: ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আজ শুক্রবার বাংলা নববর্ষ ১৪৩০-উদযাপিত ‌ হয়েছে।

এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আজ শুক্রবার সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমি এসে শেষ হয়।


জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ , সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী, পৌর মেয়র অমিতাভ বোস সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মঙ্গল শোভাযাত্রার বর্নিল সাজে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীরা এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহন করে।পুরনো বছরের সকলগ্লানি মুছে নতুন বছরে সবার জীবনে যেন মঙ্গল বয়ে আসে সেটাই প্রত্যাশা করা হয়।