ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে কম্বল বিতরণ
ফরিদপুর ব্যুরো: বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হয়। আজ বিকেল চারটায় শহরের রূকসুভবনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।

এর উদ্বোধন করেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান । স্বাগত বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ।
সভায় বক্তারা বলেন, জননেতা আব্দুর রহমানের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে এই কম্বল বিতরণ করা হচ্ছে । তারা আব্দুর রহমানের দীর্ঘ জীবনের দীর্ঘায়ু কামনা করেন।
এতে প্রায় এক হাজার লোকের মধ্যে উক্ত কম্বল বিতরণ করা হয়। এ সময় ফরিদপুর জেলা ছাত্রলীগ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স/এষ্

