ঢাকামঙ্গলবার , ৫ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুর কর্মহীন ৩০০’শ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান

admin
মে ৫, ২০২০ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে প্রবাসী তানবির সেলিম সার্থকের সহযোগীতায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন দরিদ্র ৩০০’শ পরিবারের বাড়ী বাড়ী খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা আঃ সেলিম ফাউন্ডেশন।

সোমবার বিকালে শহরের চরকমলাপুরে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন ফরিদপুরের সিনিয়র সাংবাদিক মোঃ সাজ্জাদ হোসেন রনি ও বীর মুক্তিযোদ্ধা আঃ সেলিম ফাউন্ডেশনের সমন্বয়ক মোঃ কামরুল হাসান।

এসময় সামাজিক দুরত্ব বজায় রেখে কর্মহীন পরিবারের বাড়ী বাড়ী খাদ্য সামগ্রী হিসেবে ৫ কেজি চাল,১কেজি ডাল,১লিটার তৈল,১টি মুরগী,১কেজি চিড়া,১কেজি চিনি,১ প্যাকেট সেমাই বিতরণ করা হয়।

এসময় বীর মুক্তিযোদ্ধা আঃ সেলিম ফাউন্ডেশনের সমন্বয়ক মোঃ কামরুল হাসান এই গণমাধ্যমকে জানান,করোনা ভাইরাসের কারণে কর্মহীন দরিদ্র পরিবার গুলোর জন্য বীর মুক্তিযোদ্ধা আঃ সেলিম ফাউন্ডেশনের উপদেষ্ঠা প্রবাসী তানবির সেলিম সার্থকের সহয়তায় এই কার্যক্রম পরিচালনা করছি। তিনি জানান, আমাদের এই কার্যক্রম আগামীতে ও চলমান থাকবে।

স/এষ্