হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলা মাচ্চর ইউনিয়নের দয়ারামপুর গ্রামের মৃত্য ইমান আলীর ছেলে (৩৫) রাজ মিস্ত্রি আতিয়ার হত্যার সাথে জড়িত আসামীদের ফাসিঁর দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছে এলাকাবাসী।
শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে জেলার দয়ারামপুর গ্রামে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এলাকাবাসী।
এসময় নিহত আতিয়ারের নয় বছরের ছেলে লিংকন,ভাই মোঃ লুৎফর শেখ,আসোকের ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান,স্থানীয় মোঃ মাসুম খাঁন,মোঃ সোহেল শেখ বক্তব্য রাখেন ।
মানববন্দনে কান্না জড়িত কন্ঠে নিহত আতিয়ারের স্ত্রী মিনা বেগম বলেন, আসামীরা মাদকের ব্যবসা করে, আমার স্বামী পুলিশকে ওদের নাম বলে দেওয়ার ওরা ক্ষিপ্ত হয়ে আমার স্বামীকে ডেকে নিয়ে গাছের সাথে বেঁধে পিঁটিয়ে হত্যা করছে । আমি মাননীয় প্রধান মন্ত্রীর নিকট আমার স্বামীর হত্যার বিচার চাই।
তিনি আরো বলেন, আমার তিনটি নাবালক সন্তান এতিম হয়ে গেল ,আমি এখন কি ভাবে বাঁচবো আর কি ভাবে চলবো। এসময় বক্তরা অভিলম্বে আতিয়ার হত্যার সাথে জড়িত সকল আসামীকে গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।
মামলা সূত্রে জানা যায়, গত ১১ ডিসেম্বর রাতে মামলার আসামী জিলাল সরদার ও আলমগীর আতিয়ার কে বাড়ি থেকে ডেকে নিয়ে আসামী মোহাম্মাদ আলীর বাড়িতে যায়। সেখানে আতিয়ার কে গাছের সাথে বেঁধে অন্য আসামীগণ কুঁপিয়ে ও পিটিয়ে মারাত্বক ভাবে জখম করে ।
পরে আসামীরা চোরের অপবাদ দিয়ে পুলিশকে খবর দিয়ে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাত সাড়ে ৪টার সময় হাসপাতালে আতিয়ার মারা যায়।
এব্যাপারে নিহত আতিয়ারের ভাই লুৎফর শেখ কোতয়ালী থানায় ১২ জন কে আসামী করে মামলা দায়ের করেন। এই প্রযর্ন্ত আসামী জিলাল সরদার ও বকুল সরদারকে পুলিশ গ্রেফতার করছে । বাকি আসামীরা এখনো গ্রেফতার হয়নি।
স/এষ্

