ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গোপল চত্বর থেকে পাঁচটি বস্তায় ভর্তি ৯৮২ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে র্যাব। তাদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতরা হলো, গোপালগঞ্জের বেড়ার বাজারের মান্নান মোল্যার মেয়ে খাদিজা বেগম (৪০) ও টুঙ্গিপাড়ার বাসবাড়িয়া গ্রামের জাফর শেখের ছেলে তরিকুল শেখ (২১)। তাদের নিকট হতে এসময় কয়েকটি সিম কার্ড ও নগদ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-৮,সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ভাংগা গোল চত্বরের বাসস্ট্যান্ডে সুন্দবন ক্লাসিক প্রাইভেট লিমিটেড নামক একটি বাস থেকে আটককৃতরা ৫টি বস্তায় ভর্তি এসব ফেনসিডিল নামাচ্ছিলো। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা এসব বস্তা ফেলে কৌশলে পালানোর চেষ্টা করে।
তিনি জানান, আটককৃতরা দির্ঘদিনযাবত সাতক্ষীরা ও যশোর জেলার সীমান্তবর্তী এলাকা হতে এভাবে ফেনসিডিল এনে বিভিনś স্থানের মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারী বিক্রয় করে।
স/এন

