ঢাকাশুক্রবার , ১৯ ফেব্রুয়ারি ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে ৮কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

admin
ফেব্রুয়ারি ১৯, ২০২১ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে ৮কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আবু নাসের হুসাইন, ফরিদপুর: ফরিদপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মিরাজ পাঠান (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প। শুক্রবার ভোরে ফরিদপুর র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার কোতয়ালী থানাধীন উলুকান্দা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মিরাজ পাঠান (৩২) পিতা-জুলহাস পাঠান, সাং- উলুকান্দা, থানা-কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে আটক করে।

এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ৮ (আট) কেজি গাঁজা এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২ টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

ফরিদপুর র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজা ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

স/এষ্