ঢাকাশনিবার , ৭ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে ৪১ জেলেকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

admin
অক্টোবর ৭, ২০১৭ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে ফরিদপুরে ৪১ জেলেকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত; এছাড়া পুড়িয়ে দিয়েছে আট লাখ মিটার জাল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল জানান, শুক্রবার ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত জেলার সদরপুর উপজেলার চর নাসিরপুর, দিয়ারা নারিকেলবাড়িয়া, ঢেউখালী ও আকুটের চর এলাকায় পদ্মায় অভিযান চালিয়ে ১২ মণ ইলিশসহ এসব জেলে ও জাল আটক করা হয়।

আটক ৪১ জেলেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয় জানিয়ে তিনি বলেন, জব্দ করা জাল সবার সামনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আর আটক ১২ মণ ইলিশ সদরপুর উপজেলার বিভিন্ন এতিমখানায় দেওয়া হয়েছে।

সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা আক্তার পান্না ও সদরপুর থানার পুলিশের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে তিনি জানান।

স/মা