ঢাকাশনিবার , ১২ ফেব্রুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে ৩৯৪০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ী আটক

admin
ফেব্রুয়ারি ১২, ২০২২ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে ৩৯৪০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ী আটক

আবু নাসের হুসাইন, ফরিদপুর ব্যুরো: ফরিদপুরে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ শাওন মৃধা (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮ এর এশটি দল। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে জেলার কোতয়ালী থানাধীন দক্ষিন আলীপুর পাকিস্তান পাড়া এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত শাওন, রাজবাড়ি জেলার সদর থানার ভবানীপুর গ্রামের হান্নান মৃধার ছেলে।

ফরিদপুর র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ফরিদপুর র‌্যাব ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি মোহাঃ মকলেছুর রহমান এর নেতৃত্বে শনিবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন দক্ষিণ শাপলা সড়ক আলীপুর পাকিস্থান পাড়াস্থ পাইওনিয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের উত্তর পাশ থেকে মোঃ শাওন মৃধাকে আটক করেন। এ সময় তার হেফাজত হতে ৩ হাজার ৯৪০ পিচ ইয়াবা ট্যাবলেট, ১৬টি এলইডি বৈদ্যুতিক বাল্ব এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৫টি সীমকার্ডসহ ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

স/এষ্