ঢাকাবৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে ৩০কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

abu naser
এপ্রিল ২০, ২০২৩ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে ৩০কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

 

আবু নাসের হুসাইন, সালথা।। ফরিদপুর ভাঙ্গায় ৩০কেজি ৫০০গ্রাম গাঁজাসহ মোঃ হেলাল (২৭) ও মোঃ উজ্জ্বল হোসেন(২১) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

র‍্যাব-৮ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, র‌্যাব-০৮, সিপিসি-২ (ফরিদপুর) গোয়েন্দা বিভাগের সহযোগিতা গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারে পিকআপে মাদকের চালান বিক্রয়ের জন্য নিয়ে আসছে।

উক্ত তথ্যের ভিক্তিতে ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে শাইখ আকতার এবং সিনিয়র এএসপি মোঃ নাজমুল হকের নেতৃত্বে বেলা ১১টায় র‌্যাবের
একটি বিশেষ অভিযানিক দল জেলা ভাঙ্গা থানার গোলচক্কর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ৩০কেজি ৫০০গ্রাম গাঁজাসহ আটক করেন।

আটক কৃত মাদক ব্যবসায়ী মোঃ হেলাল মোল্লা (২৭), পিতা-মোঃ আবুল বাশার, গ্রাম, চরগোফরা, থানা-গোপালগঞ্জ, জেলা-গোপালগঞ্জ এবং মোঃ উজ্জল হোসেন (২১), পিতাঃ- মৃত মতিন উদ্দিন, গ্রাম,গোলাবাড়ী, থানা- মধুপুর, জেলাঃ- টাংগাইল। এসময় তাদের কাছ থেকে ৩০ কেজি ৫০০ গ্রাম গাঁজা,১টি পিকআপ,২টি মোবাইল এবং ২টি সিম উদ্ধার করা হয়। তাঁরা পেশাদার মাদক ব্যবসায়ী। দেশের বিভিন্ন জেলা থেকে মাদক পরিবহন করে সরবহ করে থাকে।

আসামীদের ভাঙ্গা থানায় হস্থান্তর করা হলে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ)ধারায় মামলা রুজু করা হয় ।