ঢাকামঙ্গলবার , ৮ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে ১ হাজার টাকার জাল নোটসহ দুই মহিলা আটক

admin
আগস্ট ৮, ২০১৭ ১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথায় এক হাজার টাকার জাল নোটসহ দুই মহিলাকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, দুই মহিলার একজন বরিশালের রায়ের চর এলাকার চম্পা বেগম (২৭) , অপরজন একই এলাকার জব্বার ঘরামি মেয়ে সাথী বেগম (২৫) বলে জানা যায়।
অভিযোগে রয়েছে, রোববার বিকালে সালথা হাটে গামছা বিক্রেতার নিকট থেকে গামছা কিনে এ দু-জন মহিলা নকল এক হাজার টাকার নোট দিয়ে মূল্য পরিশোধের চেষ্টা করে। দোকানদারের এ টাকা নিয়ে সন্দেহ হলে সে আশপাশের লোজজনকে নোটটি দেখায়। অধিক যাাইয়ের পর উক্ত নোট নকল বিবেচিত হলে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে থানায় নিয়ে যায়।
পুলিশ আরো জানায়, অধিক জিঞ্জাসাবাদের পর তাদেরকে আজ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন (২৫)এর ”ক” ধারা মোতাবেক মামলা নথিভুক্ত করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
সালথা থানার এসআই মো: ময়নূল ইসলাম জানান , এ দু-জন মহিলা দীর্ঘদিন যাবৎ ঢাকার আশুলিয়াসহ দেশের বিভিন্ন স্থানে নকল টাকার ব্যবসা চালিয়ে আসছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

স/এষ্