ঢাকাশুক্রবার , ১১ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

admin
আগস্ট ১১, ২০১৭ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলার গট্রি ইউনিয়নের খর্দ-লক্ষণদিয়া এলাকা থেকে আজ সকালে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ মাদক ব্যবসায়ীর নাম সেকেন খন্দকার (৬০) , পিং-মৃত জহুর খন্দকার বলে দন্ডাদেশ নথিতে উল্লেখ আছে।
জানা যায় , উক্ত ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ এলাকায় গাঁজার চালান এনে বিক্রি করে যুব সমাজকে মাদকাসক্ত করে তুলেছে। এমনকি মহিলারাও নেশাগ্রস্থ হয়ে অসামাজিক কর্মকান্ডে অংশ নিয়ে সমাজকে ধ্বংস করছে। এ ব্যবসায়ী পাশ্ববর্তী এলাকা ফরিদপুর , তালমা , কানাইপুর, বোয়ালমারিসহ বিভিন্ন স্থান থেকে গাঁজা এনে এলাকার যুবকদের ম্যানেজ করে বিক্রির কাজে নিয়োগ করে দেদারছে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলো।
এলাকাবাসি ও খোঁজ নিয়ে জানা যায় , এ ব্যবসায়ী এতোটাই লাগামহীন ছিলো যে কেহই মুখ খুলতে সাহস পেতোনা। প্রতিবাদ করতে গেলে নারী নির্যাতনসহ বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি দিতো। আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সে দীর্ঘদিন ধরে মাদকের রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছিলো।
ঘটনার দিন এক গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম খুব সকাল থেকেই উক্ত এলাকায় ওঁত পেতে থাকে অভিযুক্তকে হাতেনাতে ধরার জন্য । অবশেষে মাত্র কয়েকঘন্টা পরে সকাল ৯-৩০ মি: সময়ে তাঁকে আটক করতে সক্ষম হয় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ দলটি ।
আটককৃত মাদক ব্যবসায়ীকে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের আদালতে সোপর্দ করলে উপজেলা নির্বাহী ম্যজিষ্ট্রেট মোহাম্মদ মোবাশ্বের হাসান ১৯৯০ সালের মাদক আইনের ধারা বলে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

স/এষ্