ঢাকাশুক্রবার , ২০ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে ১৮ দিনে ২০৩ জেলের কারাদন্ড

admin
অক্টোবর ২০, ২০১৭ ১০:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুরে ১৮ দিনে ২০৩ জেলের কারাদন্ড

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে সরকারি নিষেধাজ্ঞা লংঘন করে ইলিশ মাছ ধরায় ১৮ দিনে ২০৩ জেলেকে কারাদন্ড দিয়েছেন ভ্রম্যামাণ আদালত। ১৮ অক্টোবর পর্যন্ত ফরিদপুর সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ ও পদ্মা নদীতে মোট ২১২টি টি অভিযান চালনো হয়।

গত ১ অক্টোবর থেকে প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের অংশ হিসেবে ২১দিন পর্যন্ত নদী থেকে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা লংঘন করে ফরিদপুরের আড়িয়াল খাঁ ও পদ্মা নদী থেকে ইলিশ মাছ শিকার করায় জেলা প্রশাসনের উদ্যোগে এ ভ্রমাম্যাণ আদালত পরিচালনা করা হয় ।
মোট ২১২টি অভিযান চালানো হলেও ৭৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ২২৬টি মামলায় দায়ের করা হয়েছে।
অভিযানকালে জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়ার পাশাপাশি ২৫ জন জেলেকে ৯১ হাজার একশ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে মোট ৭০ মন ১৯ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। উদ্বার করা মাছগুলি বিভিন্ন এতিমখানা ও অনাথ আশ্রমে বিতরণ করা হয়।
অভিযানকালে ৩৯ লাখ ৩ হাজার তিনশ মিটার জাল জব্দ করা হয়। উদ্ধার করা জাল পরে আদালতের নির্দেশে পুড়িয়ে ফেলা হয়।

ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ সাইফুল হাসান বলেন, ইলিশ নিধন আমরা তথ্য পেলেই সেখানে অভিযান চালাচ্ছি। সব জায়গায় কম বেশি হচ্ছে কিন্তু আমরা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে যাচ্ছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে নিষেধাজ্ঞার শেষ দিন পর্যন্ত।

স/মা