ফরিদপুরে ১২ জুয়াড়িকে আটক করেছে র্যাব
আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের সদর উপজেলায় জুয়ার আসর থেকে ১২ জুয়াড়িকে আটক করেছে ফরিদপুর র্যাব-৮। বুধবার (৭জুলাই) দুপুরে সদর উপজেলার গোয়ালচামট এলাকায় জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলা থেকে তাদেরকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

ফরিদপুর র্যাব-৮ জানান, বুধবার দুপুরে র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অত্র ক্যাম্পের স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গোয়ালচামট গ্রামস্থ হেলিপোর্ট বাজার সংলগ্ন জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করে জুয়ারি চক্রের সদস্য মোঃ মনিরুজ্জামান মিন্টু(৪২), পিতা- আঃ গাফ্ফার মল্লিক, সাং-গোয়ালচামট, শেখ সৈয়দ আলী(৬২), পিতা-মৃত শেখ গোলাম মোস্তফা, সাং-কবিরপুর, মোঃ রুস্তম শিকদার(৬৩), পিতা-মৃত তাইজুদ্দিন শিকদার, সাং-ব্রাক্ষণকান্দা, মোঃ লাল মিয়া(৪৩), পিতা-মৃত উতার উদ্দিন, সাং-লক্ষনদিয়া, মোঃ আবুল কালাম ফকির(৫১), পিতা-মৃত উকিল উদ্দিন ফকির, সাং-পূর্ব ভাষানচর, মোঃ মিজানুর রহমান(৪০), পিতা-মোঃ আব্দুল কাদের, সাং-পশ্চিম খাবাসপুর, মোঃ হিরু মন্ডল(৫১), পিতা-মৃত নবাব আলী মন্ডল, সাং-দক্ষিণ কমলাপুর, মোঃ ইদ্রিস(৬০), পিতা-মৃত লাল মিয়া, সাং-আলীপুর, মোঃ নবা শেখ(৫০), পিতা-মৃত শেখ বদর উদ্দিন, সাং-গোয়ালচামট, মোঃ মোকসেদ মোল্লা(৫১), পিতা-মৃত মজিব মোল্লা, সাং-উত্তর গোয়ালচামট, মোঃ শেখ হারুন(৫২), পিতা-মৃত শেখ জলিল, সাং-পশ্চিম আলীপুর, সর্বথানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর ও মোশারফ মোল্লা(২৮), পিতা-নিয়ামত মোল্লা, সাং-আমিন বাজার, থানা-সাভার, জেলা-ঢাকাদেরকে আটক করে । এ সময় আটককৃত আসামীদের হেফাজতে থাকা ১৯ টি সীমকার্ডসহ ১৩ টি মোবাইল, জুয়ারি কাজে ব্যবহৃত ১২ সেট তাস (কার্ড) এবং নগদ ১৮,৫৭৫/- (আঠার হাজার পাঁচশত পঁচাত্তর) টাকা জব্দ করা হয়।
ফরিদপুর র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ আবদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

