ঢাকাসোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক

admin
ফেব্রুয়ারি ১৭, ২০২০ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীর বাঘাট এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮ ফরিদপুর কোম্পানী। এসময় তার কাছ থেকে ৩ টি আলাদা প্যাকে মোঁড়ানো মোট ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা নাম মো. ইলিয়াছ মোল্যা(৩৮)। সে মধুখালী উপজেলার দক্ষিণ চর বাগাট এলাকার মো. আবু সাইদ মোল্যার ছেলে।

র‌্যাব ৮ ফরিদপুর কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার সোয়েব আহমেদ খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে র‌্যাব ফরিদপুরের একটি টিম মধুখালী উপজেলার বাঘাট এলাকায় অভিযান চালায়। র‌্যাবের কাছে খবর ছিল সেখানে নিষিদ্ধ মাদক গাঁজার একটি বড় চালান এর লেনদেন হবে। অভিযানে ইলিয়াছকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য মতে ১২ কেজি গাঁজা উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যাক্তি মাদক কেনাবেচার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে মধুখালী থানায় একটি মামলা দায়ের করেছে।

উদ্ধার গাঁজাসহ আটক ব্যাক্তিকে মধুখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

স/এষ্